বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ।
সোমবার বিকেলে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার দায়িত্ব পালনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এ সময় তৌহিদ হোসেন দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরে সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে। প্রতিরক্ষা, শ্রমবাজার, কূটনৈতিক বিনিময় এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে একাধিক অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। উভয় দেশই পারস্পরিক স্বার্থে বিভিন্ন খাতে কাজ চালিয়ে যাচ্ছে।




