শনিবার

,

১১ই এপ্রিল, ২০২৬

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশ ‘কনস্টেবল’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে এসএসসি পাসেই আবেদন করা যাবে। আগামী ৫ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পুলিশ। 

এর আগে এদিন দুপুরে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত ও পুলিশের সক্ষমতা বাড়াতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বড় নিয়োগের তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে পুলিশের জনবল বৃদ্ধি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের তালিকায় রয়েছে। ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় প্রস্তাব পাঠানো হয়েছে এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘পুলিশের জনবল বাড়ানোর জন্য আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরপরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’ 

আবেদনের যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীকে যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসিবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা : প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা : আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।