বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, এটি দলের নিয়মিত বৈঠক। এখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের কৌশল, নির্বাচনী প্রচারণা এবং দলের সার্বিক কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, চেয়ারপারসনের স্বাস্থ্যসংক্রান্ত সব তথ্য দলের চিকিৎসাবিষয়ক উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেনের কাছে রয়েছে। এ বিষয়ে তিনিই বিস্তারিত জানাবেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সালাহউদ্দিন আহমেদের এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।