পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “শেখ হাসিনা ও তাঁর সহযোগীরা ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি করে ঐক্যের শক্তি ভাঙার চেষ্টা করছেন। আমাদের সচেতন থাকতে হবে এবং বিভেদ নয়, ঐক্য চাই।”
তিনি মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার ডুমুরীতলা ইউনিয়ন মিলনায়তনে আয়োজিত মতবিনিময়সভায় বলেন, স্বপ্নের বাংলাদেশ হবে এমন দেশ, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, ভিন্নমত থাকা সত্ত্বেও কেউ নির্যাতিত হবে না। তিনি গঠনমূলক সমালোচনার ওপর গুরুত্বারোপ করেন, তবে তা যেন ঐক্যকে দুর্বল না করে।
পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী সব শক্তি একই পতাকার নিচে দাঁড়াক এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধ হোক। সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।




