বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গুলশানে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ–প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার রবিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

সাক্ষাৎটি রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৬ মিনিটে শুরু হয়ে প্রায় ৫০ মিনিট স্থায়ী হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

বৈঠক শেষে উভয় পক্ষের আশাবাদ—সংলাপ ও যোগাযোগ বাড়লে দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক অগ্রগতি আসবে এবং আঞ্চলিক মঞ্চগুলোতেও সহযোগিতা জোরদার হবে।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার।