বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তারেক রহমানের সঙ্গে রিকশা, ভ্যান ও অটোচালক নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশে ফেরার পর নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে আটটায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি রিকশা, ভ্যান ও অটোচালক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, এ সময় উপস্থিত নেতাদের সঙ্গে তারেক রহমান হ্যান্ডশেক করে কুশল বিনিময় করেন। রিকশা ও ভ্যান চালকদের পক্ষ থেকে তাকে উপহারও দেওয়া হয়।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, মতবিনিময়ে শ্রমজীবী মানুষের সংগ্রামী জীবন, দৈনন্দিন কষ্ট ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা উঠে আসে। তিনি বলেন, এই আবেগঘন আলোচনায় শ্রমজীবী মানুষের বাস্তব অভিজ্ঞতা সরাসরি তুলে ধরা হয়।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেইজ এবং দলের অফিসিয়াল ফেসবুক পেইজে সভার ছবি ও ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে।

এই মতবিনিময় সভা শ্রমজীবী মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।