মহান বিজয় দিবসে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করেছে বাংলাদেশ। সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে দেশ।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত বছরের ১৬ ডিসেম্বর ঢাকায় ‘টিম বাংলাদেশ’ একসঙ্গে ৫৪টি জাতীয় পতাকা উত্তোলন করে স্কাইডাইভিংয়ের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়ে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কাইডাইভাররা জাতীয় ঐক্য ও সহযোগিতার প্রতীক হিসেবে এই রেকর্ড গড়েন। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে অর্জিত এই সাফল্যকে তারা দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে তুলে ধরেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “আজ এদেশের সকলের জন্য একটি গর্বের দিন। আমরা এ আনন্দ দেশের সকল জনগণের সঙ্গে ভাগ করে নিতে চাই।”
এই রেকর্ড গড়ার অভিযানে অংশ নেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন, মো. তৌফিকুর রহমান চাকলাদার।
এই বিশ্ব রেকর্ড বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন, যা জাতীয় গৌরবকে আরও উজ্জ্বল করেছে।
লিংক: https://www.guinnessworldrecords.com/world-records/609297-most-flags-flown-simultaneously-while-skydiving-parachute-jump




