বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভারতীয়দের পর্যটন ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ। বুধবার (৭ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

কলকাতার নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ (৭ জানুয়ারি) থেকে উপ-হাইকমিশনে কনস্যুলার সেবা সীমিত করা হয়েছে। ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া ভারতীয় নাগরিকদের জন্য পর্যটকসহ অন্যান্য সব ভিসা সেবা স্থগিত রাখা হয়েছে। বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতা উপ-হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর থেকে এসব স্থানে ভিসা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে।