বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বুধবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী।

ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫,৫৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এ কে এম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৮৭০ ভোটে। জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫,৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২,২০৩ ভোট। ব্যবধান ৩,২৬৭ ভোট। এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ৫,০০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আতিকুর তানজিল পেয়েছেন ৩,৮৬৮ ভোট। ব্যবধান ১,১৩৪ ভোট।

নির্বাচনে মোট চারটি প্যানেল অংশ নেয়। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের মধ্যে। ভিপি পদে লড়েন ১২ জন, জিএসে ৯ জন এবং এজিএসে ৮ জন প্রার্থী। প্রায় সাড়ে ১৬ হাজার ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে ভোট পড়েছে ৬৬ শতাংশ।

ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর মতো জকসুতেও শিবির সমর্থিত প্রার্থীদের জয় অব্যাহত থাকল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট অনুষ্ঠিত হচ্ছে।

ছাত্রদের জন্য কোনো আবাসিক হল না থাকায় ভোট হয় শুধু নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে। সেখানে ১,২৪২ জন ভোটার ১৩ জন প্রতিনিধি নির্বাচনে অংশ নেন।

মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মোঃ নূর নবী-৫৪০০ (শিবির)

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল-৫৫২৪(শিবির)

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছাঃ সুখীমন খাতুন- ৪৪৮৬ (শিবির)

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ- ৪৪৭০- (শিবির)

আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আজম- ৪৬৫৪ (শিবির)

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া-৪৫০১ (শিবির)

সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোঃ তাকরিম আহমেদ-৫৩৮৫ (ছাত্রদল)

ক্রীড়া সম্পাদক: মোঃ জর্জিস আনোয়ার নাঈম- ৩৯৬৩ (শিবির)

পরিবহন সম্পাদক: মোঃ মাহিদ হোসেন-৪০২৩ (ছাত্রদল)

সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান-৩৪৮৬ (শিবির)

পাঠাগার ও সেমিনার সম্পাদক: মোঃ রিয়াসাল রাকিব-৪৬৫৮ (ছাত্রদল)

সাত নির্বাহী সদস্য:

ফাতেমা আক্তার-৩৮৫১(শিবির)
মোঃ আকিব হাসান-৩৫৮৮(শিবির)
শান্তা আক্তার-৩৫৫৪(শিবির)
মোঃ সাদমান আমিন (সাদমান সাম্য)-৩৩০৭(ছাত্রদল)
মোঃ জাহিদ হাসান-৩১২৪(স্বতন্ত্র)
মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক-২৯১৭(শিবির)
ইমরান হাসান ইমন-২৬৩৬(ছাত্রদল)