বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। স্থানীয় সময় রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টায় রোমে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বের অন্যতম বড় প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক, যুবনেতা ও উদ্যোক্তারা বৈশ্বিক খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন। এবারের ইভেন্টটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএও সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক ও নীতিনির্ধারণী ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সফর শেষে ১৫ অক্টোবর অধ্যাপক ইউনূসের দেশে ফেরার কথা রয়েছে।