বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

রবিবার রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে রাত সাড়ে ১০টার পর তিনি সমাধিস্থলের উদ্দেশে রওনা দেন। রাত ১১টার দিকে তিনি গাড়ির মধ্যে থেকেই শহীদ জিয়ার সমাধিতে পৌঁছান এবং দোয়া-মোনাজাত করেন। এরপর রাত ১১টা ২০ মিনিটের দিকে তিনি বাসার উদ্দেশে ফিরে যান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দীর্ঘ সাত বছর পর স্বামী জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করলেন বেগম জিয়া। এর আগে ২০১৮ সালে কারাগারে যাওয়ার আগে তিনি জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন।

এ সময় তার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।