রবিবার

,

১৯শে জুলাই, ২০২৬

আমিরাতে রোজা অবস্থায় বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশে এক প্রবাসী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সুমন আহমেদ (৩৬) নামে প্রবাসীর বাড়ি চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নে।

রবিবার সকালে আমিরাতে নিজ বাসায় রোজা অবস্থায় মারা যান তিনি।

সুমন আহমেদ ধলইয়ের ইউনিয়নের এনায়েতপুরের নুর উল্লাহ চৌধুরী বাড়ির মৃত মনির আহম্মেদের দ্বিতীয় সন্তান।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বিয়ে করেন সুমন। তার মৃত্যুতে হাটহাজারী প্রবাসীরা শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।