বৃহস্পতিবার

,

১৪ই মে, ২০২৬

ঈদ যাত্রা আগের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ছবি: সংগৃহীত

ঈদ সামনে রেখে এবার নৌযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো হবে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঈদে নিরাপদ নৌ যাত্রা নিশ্চিতে প্রস্তুতিমূলক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। 

মন্ত্রী বলেন, এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া বৃদ্ধি কোনোভাবেই অনুমোদন করা হবে না।

তিনি বলেন, ঈদের আগে পাঁচ দিন ও ঈদের পর পাঁচ দিন পর্যন্ত বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

চাঁদা ও চাঁদাবাজির পার্থক্য তুলে ধরে নৌপরিবহনমন্ত্রী বলেন, চাঁদা এবং চাঁদাবাজি এক বিষয় নয়। অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিকেরা নিজেদের সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট হারে অর্থ সংগ্রহ করেন এবং তা তাদের কল্যাণে ব্যয় করেন। নির্ধারিত প্রক্রিয়া মেনে এ অর্থ সংগ্রহ করা হলে তাকে চাঁদাবাজি বলা কঠিন।