বুধবার

,

১০ই ডিসেম্বর, ২০২৫

নিউ ইয়র্কে বড় হচ্ছে আশা গ্রুপ, খুলতে যাচ্ছে নতুন শাখা

রাশেদ বাপ্পী
ছবি: আশা গ্রুপ অব কোম্পানিজ

হোম কেয়ার সেবায় নিউ ইয়র্কের সব থেকে নির্ভরযোগ্য, বিশ্বস্ত ও বৃহৎ প্রতিষ্ঠান ‘আশা হোম কেয়ার’ এবার খুলতে যাচ্ছে নতুন আরো একটি শাখা। নিউ ইয়র্কের কুইন্সের ফ্রেশ মেডোসে এরই মধ্যে নতুন শাখার জন্য বাড়ি কেনার কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান জানান, বিপুল সংখ্যক মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রাখতে গিয়েই তাদের এই উদ্যোগ। নতুন শাখায় হোম কেয়ারের পাশাপাশি সোস্যাল এডাল্ট ডে কেয়ারের কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তারা। আশা গ্রুপ অব কোম্পানিজের প্রতি আস্থা রাখায় কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান আকাশ রহমান ও এশা রহমান।

 

 

 

জীবনের শেষ প্রান্তে এসে প্রত্যেক মানুষই চায় সামান্য একটু যত্ন, আদর, নিরাপত্তা। কিন্তু ইচ্ছে থাকা সত্বেও বাস্তবতার চাপে পরিবারের সবাই সেই প্রয়োজন পূরণ করতে পারে না সবসময়। একাকীত্ব, শারীরিক দুর্বলতা আর মানসিক অনিশ্চয়তার মাঝে তখন একটি বিশ্বস্ত ভরসার প্রয়োজন হয়, যে ভরসা শুধু সেবা নয়, মানুষকে মানুষ হিসেবে মূল্য দেয়। নিউ ইয়র্কে বহু বছর ধরে তেমনই এক নির্ভরতার নাম আশা হোম কেয়ার।

কমিউনিটির বয়োজ্যেষ্ঠ মানুষের দৈনন্দিন জীবনকে সহজ, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাওয়া আশা হোম কেয়ার এবার বাড়ছে আকারে। নিউ ইয়র্কের কুইন্সের ফ্রেশ মেডোসে আরো একটি স্থায়ী শাখা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে নতুন শাখার জন্য বাড়ি কেনার কার্যক্রম।

আশা গ্রুপ অব কোম্পানিজের কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান জানান, কমিউনিটির লাখো মানুষের চাহিদা ও আস্থার প্রতি সম্মান রেখেই এই সম্প্রসারণের সিদ্ধান্ত। নতুন শাখায় শুধু হোম কেয়ারের কার্যক্রমই নয়, বরং সোশ্যাল এডাল্ট ডে কেয়ার সার্ভিস-ও পরিচালিত হবে। এতে বয়স্ক মানুষের মানসিক–শারীরিক সুস্থতা নিশ্চিত করা যাবে আরও পেশাদার ও আধুনিকভাবে।

 

 

কমিউনিটির মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান স্বরূপ নতুন শাখা উদ্বোধনের এই সিদ্ধান্ত—এ কথা জানিয়ে আকাশ রহমান ও এশা রহমান দু’জনই কমিউনিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক সফল প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজের নেতৃত্বে আছেন প্রেসিডেন্ট ও সিইও লায়ন ইঞ্জিনিয়ার আকাশ রহমান এবং কো-ফাউন্ডার ও চেয়ারপার্সন এশা রহমান। দু’জনই ব্যবসা, সমাজসেবা ও সাংস্কৃতিক অগ্রযাত্রার অনন্য পথিকৃত। আকাশ রহমান একজন মানবতাবাদী ও দূরদৃষ্টিসম্পন্ন উদ্যোক্তা, যার নেতৃত্বে আশা হোম কেয়ার, সোশ্যাল এডাল্ট ডে কেয়ার, আশা লেকসা, আশা মাল্টিমিডিয়া, এটিভি ইউএসএ, সাপ্তাহিক সাদাকালো, আশা ক্যাবল নেটওয়ার্কসহ বহু প্রতিষ্ঠান কমিউনিটিতে বিশেষ ভূমিকা রাখছে।