দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান আবারো সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। আমেরিকায় অবস্থানকালে বড় ছেলে আব্রাম খান জয়ের একটি ছবি নিজের ফেসবুক স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “মিস ইউ পাপা।”
ফেসবুকে এই স্টোরি শেয়ার করে তিনি বড় ছেলের প্রতি নিজের মমতা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
স্টোরিটি শেয়ার করার পর তার ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ব্যাপক আলোচনায় নামে।
ভক্তরা এই স্টোরি কমেন্টে তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়ে ক্ষণ গুনছেন, যেন শীঘ্রই বাবা-ছেলের সাক্ষাৎ ঘটে।
কেউ আবার লিখেছেন, বাবা হিসেবে শাকিব খান প্রশংসা পাওয়ার যোগ্য। সে তার দুই ছেলেকেই সমান ভালবাসা দিতে পারছে। সূদুর আমেরিকায় বসেও সে আরেক ছেলে জয়কে মিস করার কথা জানিয়েছে। শাকিব খান তার দুই ছেলেকেই সমান ভালবাসুক এটাই আমরা চাই।
এর আগে শাকিবের বুবলীকে নিয়ে আমেরিকায় রোমান্টিক মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিল নেটিজেনরা। তবে সব আলোচনার মাঝেও শাকিবের বড় ছেলে আব্রামের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ স্পষ্ট হয়েছে।
শাকিবের ভক্ত ও ঘনিষ্ঠজনরা মনে করেন, দুই সন্তানের জন্য তিনি সমানভাবে দায়িত্ব পালন করছেন। সন্তানদের ভালো থাকা ও মনোবল বজায় রাখতে প্রাক্তন স্ত্রীরা সৌজন্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।
আমেরিকায় থাকা অবস্থায় ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে দেখা গেলেও বড় ছেলে আব্রামের দেখা মেলেনি। তবে আগেও আমেরিকা সফরে বড় ছেলের সঙ্গে শাকিবকে দেখা গেছে, যেখানে অপু বিশ্বাসও ছিলেন।
শাকিবের ফেসবুক স্টোরি শেয়ার নিয়ে নেটিজেনরা তার পিতৃত্বের মমত্ব ও সন্তানের প্রতি আন্তরিকতার প্রশংসা করেছেন। এই মুহূর্তগুলো ভক্তদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস সৃষ্টি করেছে।




